কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৪. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪৪৭৯
আন্তর্জাতিক নং: ৪৫৪৬
নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
১৬. দিয়াতের (হত্যার বিনিময়ের) পরিমাণ সম্পর্কে।
৪৪৭৯. মুহাম্মাদ ইবনে সুলাইমান (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আদী গোত্রের জনৈক ব্যক্তি নিহত হলে নবী (ﷺ) তার জন্য বার হাজার দিরহাম ক্ষতিপূরণ নির্ধারণ করেন।
كتاب الديات
باب الدِّيَةِ كَمْ هِيَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، مِنْ بَنِي عَدِيٍّ قُتِلَ فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم دِيَتَهُ اثْنَىْ عَشَرَ أَلْفًا . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ ابْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ عِكْرِمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم لَمْ يَذْكُرِ ابْنَ عَبَّاسٍ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাঊদ (রাহঃ) বলেনঃ ইবনে উয়াইনা আমর (রাহঃ) হতে, তিনি ইকরিমা (রাযিঃ) হতে বর্ণনা করেছেন। এখানে ইবনে আব্বাস (রাযিঃ)-এর নাম উল্লেখ নেই।