কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৪৭৮৯
আন্তর্জাতিক নং: ৪৮৬৫
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৩৫. এক পায়ের উপর অন্য পা রাখা সম্পর্কে।
৪৭৮৯. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) চিৎ হয়ে শুয়ে এক পায়ের উপর অন্য পা রাখতে নিষেধ করেছেন। (কেননা, এতে সতর আলগা হয়ে যেতে পারে।)
كتاب الأدب
باب فِي الرَّجُلِ يَضَعُ إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَضَعَ - وَقَالَ قُتَيْبَةُ يَرْفَعَ الرَّجُلُ إِحْدَى - رِجْلَيْهِ عَلَى الأُخْرَى - زَادَ قُتَيْبَةُ - وَهُوَ مُسْتَلْقٍ عَلَى ظَهْرِهِ .
হাদীসের ব্যাখ্যা:
হুযুর (ﷺ)-এর যুগে আরবদের মধ্যে সাধারণ সেলাইবিহীন লুঙ্গি পরার প্রচলন ছিল। আর এ কথা স্পষ্ট যে, যদি লুঙ্গি পরিধান করে কেউ এভাবে চিৎ হয়ে শুয়ে যায় যে, এক খাড়া হাঁটুর উপর অন্য পা রাখা থাকে, তাহলে অনেক সময় সতর খুলে যেতে পারে। সম্ভবত এজন্যই রাসূলুল্লাহ (ﷺ) এভাবে শয়ন করতে নিষেধ করেছেন। কিন্তু পোশাক যদি এমন হয় যে, এভাবে শয়ন করলেও সতর খোলার আশংকা থাকে না, তাহলে স্পষ্ট কথা এটাই যে, এমতাবস্থায় এর নিষেধাজ্ঞা থাকবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)