কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৮৫৭
আন্তর্জাতিক নং: ৪৯৪১
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৬৪. রহমত সম্পর্কে।
৪৮৫৭. মুসাদ্দাদ ও আবু বকর ইবনে শায়বা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ রহমকারীদের উপর রহমান অর্থাৎ আল্লাহ রহম করেন। তোমরা যমীনবাসীদের উপর রহম কর, তাহলে আসমানের অধিপতি আল্লাহ তোমাদের উপর রহম করবেন।
كتاب الأدب
باب فِي الرَّحْمَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُسَدَّدٌ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي قَابُوسَ، مَوْلًى لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم " الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا أَهْلَ الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ " . لَمْ يَقُلْ مُسَدَّدٌ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم .

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়াবাসীর প্রতি রহম করার অর্থ শুধু মানুষ পর্যন্ত সীমিত নয়। মানুষকে অবশ্যই দয়া প্রদর্শন করতে হবে এবং তার সাথে সাথে দুনিয়াতে অবস্থানকারী তামাম মাখলুকের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। কারো প্রতি অন্যায় ও যুলম করা যাবে না। দুনিয়ার তামাম মাখলুকের স্রষ্টা আল্লাহ তা'আলা, তাই তামাম সৃষ্টজীবের প্রতি দয়া প্রদর্শন করলে মহান স্রষ্টা আল্লাহ খুশি হন। দয়া প্রদর্শনকারীকে মহব্বত করেন, তার ভুলভ্রান্তি মাফ করে দেন। তার কষ্ট লাঘব করেন এবং বিভিন্ন ভাবে তাকে সাহায্য-সহযোগিতা করেন। মানুষের প্রতি দয়া প্রদর্শন করা উত্তম আখলাকের শ্রেষ্ঠ লক্ষণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)