কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৪৮৫৮
আন্তর্জাতিক নং: ৪৯৪২
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৬৪. রহমত সম্পর্কে।
৪৮৫৮. হাফসা ইবনে উমর (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবুল কাসিম (ﷺ)-কে বলতে শুনেছি, লোকেরা যাকে সত্যবাদী বলে জানতো, যিনি এই হুযরায় থাকতেন; তিনি বলতেনঃ দুর্ভাগা ব্যতীত আর কারো থেকে রহমত কেড়ে নেয়া হয় না।
كتاب الأدب
باب فِي الرَّحْمَةِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا ح، وَحَدَّثَنَا ابْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ كَتَبَ إِلَىَّ مَنْصُورٌ - قَالَ ابْنُ كَثِيرٍ فِي حَدِيثِهِ وَقَرَأْتُهُ عَلَيْهِ وَقُلْتُ أَقُولُ حَدَّثَنِي مَنْصُورٌ فَقَالَ إِذَا قَرَأْتَهُ عَلَىَّ فَقَدْ حَدَّثْتُكَ بِهِ ثُمَّ اتَّفَقَا - عَنْ أَبِي عُثْمَانَ مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ أَبَا الْقَاسِمِ الصَّادِقَ الْمَصْدُوقَ صلى الله عليه وسلم صَاحِبَ هَذِهِ الْحُجْرَةِ يَقُولُ " لاَ تُنْزَعُ الرَّحْمَةُ إِلاَّ مِنْ شَقِيٍّ " .
হাদীসের ব্যাখ্যা:
পাষাণ হৃদয়ে ঈমান স্থান পায় না। ঈমানদার ব্যক্তি নরম, ভদ্র ও দয়ালু। পক্ষান্তরে আল্লাহর ভয়হীন অন্তর কঠিন ও নির্মম। কোন ব্যক্তি পাষাণ ও নির্মম হওয়ার অর্থ হলো সে দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এরূপ লোক চূড়ান্ত পর্যায়ের দুর্ভাগ্যবান। যে ব্যক্তি আল্লাহর রহমত লাভের প্রত্যাশী, সে কখনো অন্যের প্রতি নির্মম ও নির্দয় হতে পারে না।
আল্লাহর রাসূল ﷺ দুর্ভাগ্যবান ব্যক্তির যে সংজ্ঞা দিয়েছেন তার দ্বারা প্রত্যেক মানুষ তার নিজের অবস্থা যাচাই করে দেখতে পারে। প্রত্যেক বুদ্ধিমান নিজের দোষ নিজে স্বীকার করে এবং তা দূর করার চেষ্টা করে। শুধু নির্বোধ মানুষই নিজের দোষ স্বীকার করে না এবং সংশোধন হওয়ার চেষ্টা করে না।
আল্লাহর রাসূল ﷺ দুর্ভাগ্যবান ব্যক্তির যে সংজ্ঞা দিয়েছেন তার দ্বারা প্রত্যেক মানুষ তার নিজের অবস্থা যাচাই করে দেখতে পারে। প্রত্যেক বুদ্ধিমান নিজের দোষ নিজে স্বীকার করে এবং তা দূর করার চেষ্টা করে। শুধু নির্বোধ মানুষই নিজের দোষ স্বীকার করে না এবং সংশোধন হওয়ার চেষ্টা করে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)