কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৪৯২৪
আন্তর্জাতিক নং: ৫০০৮
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৯১. কথার মধ্যে বাড়াবাড়ি করা সম্পর্কে।
৪৯২৪. সুলাইমান ইবনে আব্দুল হামীদ (রাহঃ) ..... আবু জাবীরা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমর ইবনে আস একজন দীর্ঘ বক্তৃতা দানকারী ব্যক্তি সম্পর্কে বলেনঃ যদি সে মধ্যম ধরনের বক্তৃতা দিত, তবে খুবই ভাল করতো। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আমি এটা ভাল মনে করি এবং আমাকে এরূপ নির্দেশ দেয়া হয়েছে যে, আমি যেন বক্তৃতা দেয়ার সময় মধ্যপন্থা অবলম্বন করি। কেননা, মধ্যম-পন্থাই হলো উত্তমপন্থা।
كتاب الأدب
باب مَا جَاءَ فِي الْمُتَشَدِّقِ فِي الْكَلاَمِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الْحَمِيدِ الْبَهْرَانِيُّ، أَنَّهُ قَرَأَ فِي أَصْلِ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ وَحَدَّثَهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ ابْنُهُ قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ حَدَّثَنِي ضَمْضَمٌ عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ قَالَ حَدَّثَنَا أَبُو ظَبْيَةَ أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ قَالَ يَوْمًا وَقَامَ رَجُلٌ فَأَكْثَرَ الْقَوْلَ فَقَالَ عَمْرٌو لَوْ قَصَدَ فِي قَوْلِهِ لَكَانَ خَيْرًا لَهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لَقَدْ رَأَيْتُ أَوْ أُمِرْتُ أَنْ أَتَجَوَّزَ فِي الْقَوْلِ فَإِنَّ الْجَوَازَ هُوَ خَيْرٌ " .
হাদীসের ব্যাখ্যা:
অভিজ্ঞতা সাক্ষী যে, খুব দীর্ঘ বক্তব্য দ্বারা শ্রোতারা বিরক্ত হয়ে যায়। অনেক সময় দেখা গেছে যে, কোন বক্তব্য ও ওয়াযের প্রথম দিকে শ্রোতারা খুব মনোযোগী থাকে এবং ভালো প্রভাব গ্রহণ করে। কিন্তু বক্তব্য যখন অতিরিক্ত দীর্ঘ হয়ে যায়, তখন লোকজন বিরক্ত ও নিরাসক্ত হয়ে পড়ে এবং ঐ প্রভাবও নষ্ট হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)