কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং:
পবিত্রতা অর্জনের অধ্যায়
ফিতরাত প্রসঙ্গ - খাতনা
৯। হারিস ইবনে মিসকীন (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ পাঁচটি বিষয় মানুষের ফিতরাতের অন্তর্গত। খাতনা করা, নাভির নিম্নভাগের লোম চেঁছে ফেলা, গোঁফ ছাঁটা, নখ কাটা, বগলের পশম উপরে ফেলা।
كتاب الطهارة
ذكر الفطرة:
الاختتان
أَخْبَرَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْفِطْرَةُ خَمْسٌ الاِخْتِتَانُ وَالاِسْتِحْدَادُ وَقَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَنَتْفُ الإِبْطِ " .

হাদীসের ব্যাখ্যা:

অন্য কোন কোন হাদীসে এ জিনিসগুলোকে নবী-রাসূলদের সুন্নত ও তাঁদের তরীকা বলা হয়েছে। আর যেহেতু এগুলো মনুষ্য প্রকৃতির দাবী, তাই এটাই হওয়া চাই যে, সকল নবী-রাসূলের তরীকা ও শিক্ষা এটাই হবে। এগুলোর মধ্যে যে জিনিসটি সমন্বিতরূপে বর্তমান রয়েছে, সেটা হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা, যা নিঃসন্দেহে মনুষ্য প্রকৃতির চাহিদা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)