আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ১৯৫৭
আন্তর্জাতিক নং: ২০৮৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৩০২. (আল্লাহ্ তাআলার বাণী) : আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। মহান আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। (২: ২৭৬)
১৯৫৭. ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মিথ্যা কসম পণ্য চালু করে দেয় বটে, কিন্তু বরকত নিশ্চিহ্ন করে দেয়।
كتاب البيوع
بَابُ: {يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لاَ يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ}
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ابْنُ الْمُسَيَّبِ إِنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ ".

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে সওদাগর ও দোকানদারদের অধিক শপথের মন্দ অভ্যাস থেকে বাঁচার তাকীদ করেছেন এবং এটাকে কল্যাণহীনতার হেতু বলেছেন। বিষয়টি হচ্ছে পণ্য বিক্রির জন্য অধিক শপথ যদিও মিথ্যা নয়, সত্য শপথ করে, তবু তা আল্লাহ তা'আলার মহিমান্বিত নামের অসংগত ব্যবহার। সহীহ মুসলিমের এক হাদীসে বলা হয়েছে, যে ব্যবসায়ী মিথ্যা শপথ করে করে নিজের ব্যবসা চালায় সে সেই সব পাপীদের অন্তর্ভুক্ত, যাদের সম্পর্কে আল্লাহ তা'আলার মীমাংসা হচ্ছেঃ
لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাদেরকে তাঁর সাথে থেকে কথা বলার স্বাদ ও সম্মান থেকে এবং কৃপা ও দানের দৃষ্টি থেকে বঞ্চিত রাখবেন এবং পাপ পঙ্কিলতার অপবিত্রতা থেকে তাদের পবিত্র করবেন না। তাদের হিস্যা হবে কেবল আল্লাহ তা'আলার শাস্তি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)