কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১১৫
আন্তর্জাতিক নং: ১১৫
পবিত্রতা অর্জনের অধ্যায়
দু’পা ধৌত করার সংখ্যা
১১৫। মুহাম্মাদ ইবনে আদম (রাহঃ) ......... আবু হাইয়াহ ওয়াদায়ী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাযিঃ) কে উযু করতে দেখেছি। তিনি তিনবার উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করেন, তিনবার কুলি করেন, তিনবার নাক পরিষ্কার করেন, তিনবার মুখমণ্ডল ধৌত করেন এবং তিনবার উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করেন। পরে মাথা মাসাহ্ করেন এবং উভয় পা তিনবার করে ধৌত করেন এবং বলেনঃ এটাই রাসূলুল্লাহ (ﷺ) এর উযু।
كتاب الطهارة
عدد غسل الرجلين
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنِ ابْنِ أَبِي زَائِدَةَ، قَالَ حَدَّثَنِي أَبِي وَغَيْرُهُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ الْوَادِعِيِّ، قَالَ رَأَيْتُ عَلِيًّا تَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلاَثًا وَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلاَثًا وَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَذِرَاعَيْهِ ثَلاَثًا ثَلاَثًا وَمَسَحَ بِرَأْسِهِ وَغَسَلَ رِجْلَيْهِ ثَلاَثًا ثَلاَثًا قَالَ هَذَا وُضُوءُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
হাদীসের ব্যাখ্যা:
হযরত উসমান ও আলী (রা) সূত্রে বর্ণিত দু'টি হাদীস থেকে জানা যায় যে, সাধারণভাবে রাসূলুল্লাহ ﷺ উযূর অঙ্গসমূহ তিনবার করে ধৌত করতেন এবং একবার মাথা মাসেহ করতেন, কিন্তু কখনো কখনো দেখা যায় যে, তিনি উযূর অঙ্গসমূহ একবার করে আবার কখনো দু'বার করে ধৌত করা যথেষ্ট মনে করেছেন। তবে তাঁর এধরনের কাজের উদ্দেশ্য ছিল লোকদের জানিয়ে ও দেখিয়ে দেওয়া যে এভাবেও উযূ করা যায়। ফিক্হবিদদের পরিভাষায়-এ ধরনের উযূ জায়িয ও অনুমোদিত পদ্ধতি। তবে এ সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না যে, পানির সংকট হেতু তিনি এরূপ উযূ করে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)