কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৭. আযান - ইকামতের অধ্যায়

হাদীস নং: ৬৭২
আন্তর্জাতিক নং: ৬৭২
আযান - ইকামতের অধ্যায়
এমন ব্যক্তিকে মুয়াযযিন বানানো, যে আযানের পারিশ্রমিক নেয় না।
৬৭৩। আহমদ ইবনে সুলাইমান (রাহঃ) ......... উসমান ইবনে আবুল আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবেদন করলামঃ ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাকে আমার কওমের ইমাম বানিয়ে দিন। তিনি বললেন, (ঠিক আছে যাও) তুমি তাদের ইমাম। তবে তাদের দুর্বল লোকদের প্রতি লক্ষ্য রাখবে [নামায দীর্ঘ করায় তাদের যেন কষ্ট না হয়] এবং যে ব্যক্তি আযানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে না, তাকে মুয়াযযিন নিযুক্ত করবে।
كتاب الأذان
اتخاذ المؤذن الذي لا يأخذ على أذانه أجرا
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا عَفَّانُ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ اجْعَلْنِي إِمَامَ قَوْمِي . فَقَالَ " أَنْتَ إِمَامُهُمْ وَاقْتَدِ بِأَضْعَفِهِمْ وَاتَّخِذْ مُؤَذِّنًا لاَ يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا " .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের ভিত্তিতে অন্যান্য ইমামদের ন্যায় ইমাম আযম আবূ হানীফা (রহ.)-ও মত প্রকাশ করেছেন যে, আযানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ জায়িয নয়। অন্যান্য আলিমগণ রাসূলুল্লাহ ﷺ -এর এই বাণীকে তাকওয়া ও আযীমাতের বিষয় বলে ব্যাখ্যা করেন। পরবর্তী হানাফী আলিমগণের অনেকে এই পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সমর্থন করেছেন। তবে আযান ও ইকামাত যেহেতু দীনের গুরুত্বপূর্ণ দু'টি কাজ, তাই এর দাবি হচ্ছে, কাজ দু'টি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা চাই। পারিশ্রমিক নিতে বাধ্য হলে তা অন্যান্য দায়িত্বের বিনিময়ে গ্রহণ করা উচিত এবং কাজে যোগদানের পূর্বেই সে বিষয় মীমাংসা করে নেয়া চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান