কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১১. নামায শুরু করার অধ্যায়
হাদীস নং: ৯৮৬
আন্তর্জাতিক নং: ৯৮৬
নামায শুরু করার অধ্যায়
মাগরিবে সূরা মুরসালাত পাঠ করা।
৯৮৯। কুতায়বা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) তাঁর মাতার সূত্রে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) কে মাগরিবের নামাযে সূরা “ওয়াল মুরসালাত”- পাঠ করতে শুনেছেন।
كتاب الافتتاح
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّهِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالْمُرْسَلاَتِ .
হাদীসের ব্যাখ্যা:
কখনো কখনো রাসূলুল্লাহ ﷺ মাগরিবের সালাতে দীর্ঘ দীর্ঘ সূরা পাঠ করেছেন। কিন্তু তিনি বেশির ভাগ সময় মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। তাই অধিকাংশ আলিমের মতে, যেসব হাদীসে রাসূলুল্লাহ ﷺ কর্তৃক মাগরিবের সালাতে দীর্ঘ সূরা পাঠের বিষয় উদ্ধৃত হয়েছে তা ছিল মূলতঃ ঘটনাচক্রের ব্যাপার। তাঁর সাধারণ আমল অনুযায়ী তিনি মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। যেমন হযরত উমার (রা) কর্তৃক হযরত আবূ মূসা আশ'আরী (রা)-এর উদ্দেশ্যে লেখা চিঠি থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)