আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২০৫৮
আন্তর্জাতিক নং: ২১৯৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৩৬২. খেজুর উপযোগী হওয়ার পূর্বে তা বিক্রয় করা
২০৫৮. আলী ইবনে হায়সাম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার আগে তা বিক্রি করতে নিষেধ করেছেন এবং খেজুরের রং ধরার আগে (বিক্রি করতে নিষেধ করেছেন।) জিজ্ঞাসা করা হলো, রং ধরার অর্থ কী? তিনি বলেন, লাল বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করা।
আবু আব্দুল্লাহ [ইমাম বুখারী (রাহঃ)] বলেন, আমি মু‘য়াল্লা ইবনে মনসুর (রাহঃ) থেকে হাদীস লিপিবদ্ধ করেছি। কিন্তু এ হাদীস তার থেকে লিখিনি।
আবু আব্দুল্লাহ [ইমাম বুখারী (রাহঃ)] বলেন, আমি মু‘য়াল্লা ইবনে মনসুর (রাহঃ) থেকে হাদীস লিপিবদ্ধ করেছি। কিন্তু এ হাদীস তার থেকে লিখিনি।
كتاب البيوع
باب بَيْعِ النَّخْلِ قَبْلَ أَنْ يَبْدُوَ صَلاَحُهَا
حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا مُعَلًّى، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَعَنِ النَّخْلِ حَتَّى يَزْهُوَ. قِيلَ وَمَا يَزْهُو قَالَ يَحْمَارُّ أَوْ يَصْفَارُّ.
হাদীসের ব্যাখ্যা:
যে ভাবে আমাদের দেশ ও অঞ্চলে আম বাগানের ফসল আম তৈরি হওয়ার পূর্বে খুবই প্রাথমিক অবস্থায় বিক্রয় করা হয়ে থাকে, অনুরূপ ভাবে মদীনা ইত্যাদি আরবের ফসলী অঞ্চলে খেজুর অথবা আংগুরের বাগানগুলো এবং গাছের ফল শস্য তৈরি হওয়ার পূর্বে বিক্রয় করা হত। আর উৎপন্নশীল শস্য তৈরি হওয়ার পূর্বে বিক্রয় করা হত। রাসূলুল্লাহ ﷺ ইহা নিষেধ করেছেন। কেননা, এতে বিপদের আশংকা রয়েছে এবং এ আশংকাও রয়েছে যে, ফসলের উপর কোন দুর্যোগ এসে যাবে। যেমন, প্রচন্ড ঘূর্ণিঝড় কিংবা আকাশ থেকে পতিত শীলা শস্য যা ফসলকে নষ্ট করে দিবে। অথবা তাতে কোন অনিষ্টকারী রোগ সৃষ্টি হবে। তখন ক্রেতা অনেক ক্ষতির সম্মুখীন হবে। এরপর এ আশংকাও রয়েছে যে, মূল্য পরিশোধের ব্যাপারে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া সৃষ্টি হবে। সর্বোপরি এই ক্রয়-বিক্রয়ে তা নিষেধ করেছেন। সামনে প্রকাশ্য অনিষ্ট ও বিপদ রয়েছে। এ জন্য রাসূলুল্লাহ ﷺ তা নিষেধ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)