কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৩. নামাযে সাহু তথা ভূলের বিধান

হাদীস নং: ১৩১৭
আন্তর্জাতিক নং: ১৩১৭
নামাযে সাহু তথা ভূলের বিধান
নামায শেষে সালাম ফিরানো।
১৩২০। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখতাম যে তিনি তার ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাতেন তখন তার গালের শুভ্রতা দেখা যেত।
كتاب السهو
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْمَخْرَمِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ كُنْتُ أَرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ هَذَا لَيْسَ بِهِ بَأْسٌ وَعَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرِ بْنِ نَجِيحٍ وَالِدُ عَلِيِّ بْنِ الْمَدِينِيِّ مَتْرُوكُ الْحَدِيثِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

আবু আব্দদুর রহমান বলেন, এ সানাদে রাবী ’আব্দুল্লাহ ইবনে জাফারের মধ্যে কোন দোষ নেই। তবে আলী ইবনে আল-মাদানির পিতা আব্দুল্লাহ ইবনে জাফার ইবনে নাজিহ হাদিস শাস্ত্রে পরিত্যক্ত।

হাদীসের ব্যাখ্যা:

হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নামায শেষ করতে হয় ডানে-বামে পূর্ণ ঘাড় ঘুরিয়ে দু’দিকে সালাম ফিরানোর মাধ্যমে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫২৪)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)