কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৬. চন্দ্র-সূর্য গ্রহণ

হাদীস নং: ১৪৬৪
আন্তর্জাতিক নং: ১৪৬৪
চন্দ্র-সূর্য গ্রহণ
গ্রহণের সময় সূর্য আলোকিত না হওয়া পর্যন্ত নামায আদায় করার নির্দেশ
১৪৬৭। আমর ইবনে আলী (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার নবী (ﷺ)-এর সাথে বসা ছিলাম, ইত্যবসরে সূর্যগ্রহণ লেগে গেলে তিনি কাপড় সামলাতে সামলাতে দ্রুত চলে গেলেন ও দু’রাকআত নামায আদায় করলেন। ইতিমধ্যে সূর্য আলোকিত হয়ে গেল।
كتاب الكسوف
باب الأَمْرِ بِالصَّلاَةِ عِنْدَ الْكُسُوفِ حَتَّى تَنْجَلِيَ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ كُنَّا جُلُوسًا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَسَفَتِ الشَّمْسُ فَوَثَبَ يَجُرُّ ثَوْبَهُ فَصَلَّى رَكْعَتَيْنِ حَتَّى انْجَلَتْ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান