কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৯. দু' ঈদের নামাযের বর্ণনা

হাদীস নং: ১৫৫৭
আন্তর্জাতিক নং: ১৫৫৭
দু' ঈদের নামাযের বর্ণনা
চাঁদ দেখার পরবর্তী দিন ঈদের নামাযের জন্য বের হওয়া
১৫৬০। আমর ইবনে আলী (রাহঃ) ......... আবু উমায়র ইবনে আনাসের চাচাদের থেকে বর্ণিত যে, একদল লোক রমযানের ত্রিশতম দিনে চাঁদ দেখে নবী (ﷺ) এর কাছে আসল। তিনি তাদেরকে পরবর্তী দিনে, দিন উজ্জ্বল হওয়ার পর ইফতার করার এবং ঈদগাহে গমনের নির্দেশ দিলেন।
كتاب صلاة العيدين
باب الْخُرُوجِ إِلَى الْعِيدَيْنِ مِنَ الْغَدِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ، عَنْ عُمُومَةٍ، لَهُ أَنَّ قَوْمًا، رَأَوُا الْهِلاَلَ فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهُمْ أَنْ يُفْطِرُوا بَعْدَ مَا ارْتَفَعَ النَّهَارُ وَأَنْ يَخْرُجُوا إِلَى الْعِيدِ مِنَ الْغَدِ .

হাদীসের ব্যাখ্যা:

একবার রাসূলুল্লাহ ﷺ এর যামানায় ২৯ শে রমাযান চাঁদ দেখা না যাওয়ায় ৩০শে রমাযান সবাই সিয়াম পালন করেন। কিন্তু একটি বাণিজ্য কাফেলা বাইর থেকে দিনে মদীনায় এসে পৌছল এবং তাঁরা জানালেন আমরা গতকাল সন্ধ্যায় (ঈদের) চাঁদ দেখেছি। নবী কারীম ﷺ তাঁদের সাক্ষ্য গ্রহণ করে বললেন। তোমরা সিয়াম ভংগ কর এবং আগামী দিন ভোরে ঈদের সালাত আদায়ের প্রস্তুতি গ্রহণ কর।

সম্ভবত, এই কাফিলাটি দিনের অনেক বেলা হওয়ার পর মদীনায় পৌছেছিলেন এবং তখন সালাতের সময়ও শেষ হয়ে গিয়েছিল। এ অবস্থায় এটাই মাসআলা যে, ঐদিন সালাতের সময় না থাকায় পরের দিন ঈদের সালাত আদায় করতে হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: