কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২০. দিবারাত্রির নফল নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮১২
আন্তর্জাতিক নং: ১৮১২
দিবারাত্রির নফল নামাযের অধ্যায়
হাদীস বর্ণনায় ইসমাঈল ইবনে খালিদের মতানৈক্য
১৮১৫। ইয়াযীদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... নবী (ﷺ) এর সহধর্মিণী উম্মে হাবীবা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে জোহরের ফরয নামাযের পূর্বে চার রাকআত এবং ফরযের পর চার রাকআত নামায আদায় করবে, আল্লাহ তাআলা তার গোশত (শরীর) জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। নবী (ﷺ)-এর স্ত্রী উম্মে হাবীবা (রাযিঃ) বলেন, এ সম্বন্ধে শুনার পর থেকে আমি সে চার রাকআত নামায ছাড়িনি।
كتاب قيام الليل وتطوع النهار
باب الاِخْتِلاَفِ عَلَى إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ
أَخْبَرَنِي يَزِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الصَّمَدِ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ الْعَطَّارُ، قَالَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَمَاعَةَ، عَنْ مُوسَى بْنِ أَعْيَنَ، عَنْ أَبِي عَمْرٍو الأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، قَالَ لَمَّا نُزِلَ بِعَنْبَسَةَ جَعَلَ يَتَضَوَّرُ فَقِيلَ لَهُ فَقَالَ أَمَا إِنِّي سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم تُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ رَكَعَ أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَحْمَهُ عَلَى النَّارِ " . فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ .
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন ভাষ্যকার লিখেছেন যে, যুহরের ফরযের পর রাসূলুল্লাহ ﷺ থেকে দুই রাক'আত সালাত আদায়ের পক্ষে অধিক প্রমাণ মিলে। যেমন বিভিন্ন হাদীস থেকে তা জানা যায় যে যুহরের ফরযের পর কেবল দুই রাক'আত সালাত আদায় করা সুন্নাতে মুয়াক্কাদার অন্তর্ভুক্ত। তবে চার রাক'আত এভাবে আদায় করা যায় যে, দুই রাক'আত সুন্নাতে মু'আক্কাদা আদায় করে অতিরিক্ত দুই রাক'আত নফল আদায় করা।
জ্ঞাতব্যঃ আমাদের দেশে যুহরের ফরযের দুই রাক'আত সুন্নাত শেষে দুই রাক'আত নফল আদায়ের যথেষ্ট প্রচলন রয়েছে। তাই অধিকাংশ মানুষ সাধারণভাবে সকল ওয়াক্তের নফল বসে আদায় করে এবং তারা মনে করে নফল বসে আদায় করা চাই। অথচ তা নিতান্ত ভুল ধারণা। কেননা রাসূলুল্লাহ ﷺ -এর হাদীসে স্পষ্ট বিবরণ রয়েছে যে, বসে নফল আদায়ের সাওয়াব দাঁড়িয়ে আদায়ের তুলনায় অর্ধেক।
জ্ঞাতব্যঃ আমাদের দেশে যুহরের ফরযের দুই রাক'আত সুন্নাত শেষে দুই রাক'আত নফল আদায়ের যথেষ্ট প্রচলন রয়েছে। তাই অধিকাংশ মানুষ সাধারণভাবে সকল ওয়াক্তের নফল বসে আদায় করে এবং তারা মনে করে নফল বসে আদায় করা চাই। অথচ তা নিতান্ত ভুল ধারণা। কেননা রাসূলুল্লাহ ﷺ -এর হাদীসে স্পষ্ট বিবরণ রয়েছে যে, বসে নফল আদায়ের সাওয়াব দাঁড়িয়ে আদায়ের তুলনায় অর্ধেক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: