কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২০১১
আন্তর্জাতিক নং: ২০১১
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কবরকে প্রশস্ত করা মুস্তাহাব
২০১৫। মুহাম্মাদ ইবনে মা’মার (রাহঃ) ......... সা’দ এর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, যখন উহুদের দিন অনেক মুসলমানের উপর বিপদ আসল আর সাহাবীগণ ক্ষত-বিক্ষত হলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কবর খনন কর এবং তা প্রশস্ত কর। আর দুই দুইজন তিন তিনজন ব্যক্তিকে এক এক কবরে দাফন কর এবং যে ব্যক্তি কুরআন বেশী জানে তাকে প্রথমে রাখ।
كتاب الجنائز
باب مَا يُسْتَحَبُّ مِنْ تَوْسِيعِ الْقَبْرِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ حُمَيْدَ بْنَ هِلاَلٍ، عَنْ سَعْدِ بْنِ هِشَامِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ : لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ أُصِيبَ مِنَ الْمُسْلِمِينَ، وَأَصَابَ النَّاسَ جِرَاحَاتٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " احْفِرُوا وَأَوْسِعُوا، وَادْفِنُوا الاِثْنَيْنِ وَالثَّلاَثَةَ فِي الْقَبْرِ، وَقَدِّمُوا أَكْثَرَهُمْ قُرْآنًا " .
হাদীসের ব্যাখ্যা:
উহুদ যুদ্ধে সওরজন সাহাবী শাহাদাত বরণ করেন। তবে তাঁদের সবার জন্য পৃথক পৃথক কবর খনন করা ছিল খুবই দুরূহ ব্যাপার। অন্যকথায় বলা যায়, রাসূলুল্লাহ ﷺ বিশেষ পরিস্থিতির জন্য একটি দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে একই কবরে একাধিক লাশ দাফনের নির্দেশ দেন। কিন্তু যথা নিয়মে কবর প্রশস্তভাবে খনন করা হয়। তাতে আরো হিদায়াত দেওয়া হয় যে, এক কবরে যখন একাধিক শহীদের লাশ রাখা হবে, তখন কুরআনের জ্ঞানের আধিক্য অনুসারে পর্যায়ক্রমে রাখবে। এই হাদীসের ভিত্তিতে বলা যেতে পারে যে রণাঙ্গনে যেহেতু অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তাই এক এক কবরে একাধিক লাশ দাফন করা জায়িয।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: