কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২০১৮
আন্তর্জাতিক নং: ২০১৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কাকে অগ্রে দাফন করা হবে?
২০২২। মুহাম্মাদ ইবনে মনসুর (রাহঃ) ......... হিশাম ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার পিতা উহুদের দিন শহীদ হয়ে গিয়েছিলেন। তখন নবী (ﷺ) বললেনঃ তোমরা কবর খনন কর ও তা প্রশস্ত কর এবং সুন্দর কর আর এক এক কবরে দুই দুই জন তিন তিনজন করে দাফন কর এবং যে কুরআন বেশী জানে তাকে অগ্রে দাফন কর। রাবী বলেন, আমার পিতা এক কবরে দাফনকৃত তিনজনের একজন ছিলেন এবং তিনি তাদের মধ্যে কুরআন বেশী জানতেন বলে তাঁকে প্রথমে রাখা হয়েছিল।
كتاب الجنائز
باب مَنْ يُقَدَّمُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ، قَالَ : قُتِلَ أَبِي يَوْمَ أُحُدٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : " احْفِرُوا وَأَوْسِعُوا وَأَحْسِنُوا، وَادْفِنُوا الاِثْنَيْنِ وَالثَّلاَثَةَ فِي الْقَبْرِ، وَقَدِّمُوا أَكْثَرَهُمْ قُرْآنًا " . فَكَانَ أَبِي ثَالِثَ ثَلاَثَةٍ وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا فَقُدِّمَ .
হাদীসের ব্যাখ্যা:
উহুদ যুদ্ধে সওরজন সাহাবী শাহাদাত বরণ করেন। তবে তাঁদের সবার জন্য পৃথক পৃথক কবর খনন করা ছিল খুবই দুরূহ ব্যাপার। অন্যকথায় বলা যায়, রাসূলুল্লাহ ﷺ বিশেষ পরিস্থিতির জন্য একটি দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে একই কবরে একাধিক লাশ দাফনের নির্দেশ দেন। কিন্তু যথা নিয়মে কবর প্রশস্তভাবে খনন করা হয়। তাতে আরো হিদায়াত দেওয়া হয় যে, এক কবরে যখন একাধিক শহীদের লাশ রাখা হবে, তখন কুরআনের জ্ঞানের আধিক্য অনুসারে পর্যায়ক্রমে রাখবে। এই হাদীসের ভিত্তিতে বলা যেতে পারে যে রণাঙ্গনে যেহেতু অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তাই এক এক কবরে একাধিক লাশ দাফন করা জায়িয।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: