কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২২. রোযার অধ্যায়
হাদীস নং: ২৩২৮
আন্তর্জাতিক নং: ২৩২৮
রোযার অধ্যায়
রোযার নিয়ত এবং এ প্রসঙ্গে আয়িশা সিদ্দিকা (রাযিঃ) সূত্রে বর্ণিত হাদীসে তালহা ইবনে ইয়াহয়া (রাহঃ) থেকে বর্ণনার বিভিন্নতার উল্লেখ
২৩৩০। আবু বকর ইবনে আলী (রাহঃ) ......... আয়িশা বিনতে তালহা এবং মুজাহিদ (রাহঃ) সূত্রে আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার রাসূলুল্লাহ (ﷺ) তার কাছে এসে বললেন, তোমার কাছে আহারের কিছু আছে কি? আমি বললাম না; তিনি বললেন, তাহলে আমি রোযার নিয়ত করে ফেললাম। রাবী বলেন, তিনি আরেক দিন আসলেন তখন আয়িশা (রাযিঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমাকে কিছু হায়স উপহার দেওয়া হয়েছে। তিনি তা চেয়ে নিলেন এবং বললেন যে, আজকে সকালে তো আমি রোযার নিয়ত করে ফেলেছিলাম। অতঃপর তা খেলেন।
كتاب الصيام
باب النِّيَّةِ فِي الصِّيَامِ وَالاِخْتِلاَفِ عَلَى طَلْحَةَ بْنِ يَحْيَى بْنِ طَلْحَةَ فِي خَبَرِ عَائِشَةَ فِيهِ
أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنِ الْقَاسِمِ بْنِ مَعْنٍ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، وَمُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَتَاهَا فَقَالَ " هَلْ عِنْدَكُمْ طَعَامٌ " . فَقُلْتُ لاَ . قَالَ " إِنِّي صَائِمٌ " . ثُمَّ جَاءَ يَوْمًا آخَرَ فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَدْ أُهْدِيَ لَنَا حَيْسٌ فَدَعَا بِهِ فَقَالَ " أَمَا إِنِّي قَدْ أَصْبَحْتُ صَائِمًا " . فَأَكَلَ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে দু'টি বিষয় জানা গেল। (১) নফল রোযার নিয়ত দিনেও করা যায়। (২) নফল রোযার নিয়্যত করে নেওয়ার পর যদি মত পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা ভাঙ্গাও যায়। নফল রোযা ভেঙ্গে ফেললে এর কাযা হিসাবে অন্য সময় রোযা রেখে নিতে হবে। ইমাম আবু হানীফা (রহঃ) এর নিকট এই কাযা ওয়াজিব, আর ইমাম শাফেয়ী (রহঃ)-এর নিকট ওয়াজিব নয়, কেবল মুস্তাহাব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)