কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৩. যাকাতের অধ্যায়
হাদীস নং: ২৫৯৭
আন্তর্জাতিক নং: ২৫৯৭
যাকাতের অধ্যায়
যার নিকট দিরহাম নেই কিন্তু তার সমপরিমাণ মূল্যের মাল আছে সে ব্যক্তি প্রসঙ্গে
২৫৯৯. হান্নাদ ইবনে সারী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, স্বচ্ছল ব্যক্তির জন্য সাহায্য চাওয়া বৈধ নয় এবং সক্ষম ও সবল ব্যক্তির জন্যও নয়।
كتاب الزكاة
إِذَا لَمْ يَكُنْ لَهُ دَرَاهِمُ وَكَانَ لَهُ عَدْلُهَا
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ عَنْ أَبِي بَكْرٍ عَنْ أَبِي حَصِينٍ عَنْ سَالِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে ধনী দ্বারা উদ্দেশ্য সম্ভবতঃ এমন ব্যক্তি, যার কাছে নিজের খাওয়া-পরার মত প্রয়োজন কিছু উপকরণ রয়েছে এবং এ মুহূর্তে তার অর্থের প্রয়োজন নেই। এমন ব্যক্তি যদি নেসাবের মালিক না হয় আর তাকে যাকাত দিয়ে দেওয়া হয়, তাহলে যদিও যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু তার জন্য উচিত যাকাত গ্রহণ থেকে বিরত থাকা। এমনিভাবে যে ব্যক্তি সুস্থ-সবল এবং পরিশ্রম করে জীবিকা উপার্জন করতে সক্ষম, তারও যাকাত গ্রহণ থেকে বেঁচে থাকা চাই। সাধারণ নিয়ম এটাই, আর হাদীসে ঐ সাধারণ নীতির কথাই বলা হয়েছে। কিন্তু বিশেষ অবস্থায় এদের জন্যও যাকাত গ্রহণের অবকাশ রয়েছে। এ জন্যই উবায়দুল্লাহ ইবনে আদী বর্ণিত হাদীসে হুযুর (ﷺ) এমন দুই ব্যক্তিকে একথা বলেছেন, "যদি তোমরা গ্রহণ করতে চাও, তাহলে আমি দিয়ে দিব।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)