কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৩. যাকাতের অধ্যায়
হাদীস নং: ২৫৯৮
আন্তর্জাতিক নং: ২৫৯৮
যাকাতের অধ্যায়
উপার্জনে সক্ষম ও সবল ব্যক্তির সাহায্য চাওয়া প্রসঙ্গে
২৬০০. আমর ইবনে আলী এবং মুহাম্মাদ ইবনে মুছান্না ......... উবায়দুল্লাহ ইবনে আদী (রাহঃ) বর্ণনা করেছেন যে, দু’জন লোক তাকে বলেছেন, তাঁরা রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে এসে তার কাছে সাদাক হতে কিছু সাহায্য চাইলেন। তিনি তাদের পানে তাকিয়ে দেখলেন যে, তারা উভয়েই সক্ষম ব্যক্তি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি তোমরা চাও তবে তোমাদেরকে দেব, কিন্তু স্বচ্ছল ও উপার্জনে সক্ষম ব্যক্তির জন্য এতে কোন অংশ নেই।
كتاب الزكاة
مَسْأَلَةُ الْقَوِيِّ الْمُكْتَسِبِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَا حَدَّثَنَا يَحْيَى عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَدِيِّ بْنِ الْخِيَارِ أَنَّ رَجُلَيْنِ حَدَّثَاهُ أَنَّهُمَا أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلَانِهِ مِنْ الصَّدَقَةِ فَقَلَّبَ فِيهِمَا الْبَصَرَ وَقَالَ مُحَمَّدٌ بَصَرَهُ فَرَآهُمَا جَلْدَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ شِئْتُمَا وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে ধনী দ্বারা উদ্দেশ্য সম্ভবতঃ এমন ব্যক্তি, যার কাছে নিজের খাওয়া-পরার মত প্রয়োজন কিছু উপকরণ রয়েছে এবং এ মুহূর্তে তার অর্থের প্রয়োজন নেই। এমন ব্যক্তি যদি নেসাবের মালিক না হয় আর তাকে যাকাত দিয়ে দেওয়া হয়, তাহলে যদিও যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু তার জন্য উচিত যাকাত গ্রহণ থেকে বিরত থাকা। এমনিভাবে যে ব্যক্তি সুস্থ-সবল এবং পরিশ্রম করে জীবিকা উপার্জন করতে সক্ষম, তারও যাকাত গ্রহণ থেকে বেঁচে থাকা চাই। সাধারণ নিয়ম এটাই, আর হাদীসে ঐ সাধারণ নীতির কথাই বলা হয়েছে। কিন্তু বিশেষ অবস্থায় এদের জন্যও যাকাত গ্রহণের অবকাশ রয়েছে। এ জন্যই উবায়দুল্লাহ ইবনে আদী বর্ণিত হাদীসে হুযুর (ﷺ) এমন দুই ব্যক্তিকে একথা বলেছেন, "যদি তোমরা গ্রহণ করতে চাও, তাহলে আমি দিয়ে দিব।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: