কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ

হাদীস নং: ২৬২২
আন্তর্জাতিক নং: ২৬২২
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
মাবরূর (মকবুল) হজ্জের ফযীলত
২৬২৪. আব্দা ইবনে আব্দুল্লাহু সাফফার বসরী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ হজ্জে মাবরূরের জান্নাত ব্যতীত কোন প্রতিদান নেই। আর এক উমরাহ অন্য উমরার মধ্যবর্তী সময়ের জন্য গুনাহের কাফফারা হয়।
كتاب مناسك الحج
فَضْلُ الْحَجِّ الْمَبْرُورِ
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الصَّفَّارِ الْبَصْرِيُّ قَالَ حَدَّثَنَا سُوَيْدٌ وَهُوَ ابْنُ عَمْرٍو الْكَلْبِيُّ عَنْ زُهَيْرٍ قَالَ حَدَّثَنَا سُهَيْلٌ عَنْ سُمَيٍّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَجَّةُ الْمَبْرُورَةُ لَيْسَ لَهَا جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ وَالْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا

হাদীসের ব্যাখ্যা:

যে ব্যক্তি এখলাছ ও আন্তরিকতার সাথে হজ্ব অথবা উমরা আদায় করে, সে যেন আল্লাহ্ তা'আলার রহমতের দরিয়ায় ডুব দিয়ে গোসল করে। যার ফলে সে গুনাহর নাপাক প্রভাব থেকে পাক হয়ে যায়। এছাড়া দুনিয়াতেও তার উপর আল্লাহ্ তা'আলার এ অনুগ্রহ হয় যে, সে অভাব-অনটন ও পেরেশানী থেকে মুক্ত হয়ে যায় এবং স্বচ্ছলতা ও মানসিক প্রশান্তি তার ভাগ্যে জুটে যায়। তদুপরি হজ্বে মাবরুরের বিনিময়ে জান্নাত লাভ হওয়া তো আল্লাহ্ তা'আলার নিশ্চিত ফায়সালা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)