কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হাদীস নং: ২৭৪৮
আন্তর্জাতিক নং: ২৭৪৮
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
কিরূপে তালবিয়া পড়তে হয়?
২৭৫০. আহমদ ইবনে আব্দুল্লাহ্ আল-হাকাম (রাহঃ) ......... আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেনঃ
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ
كتاب مناسك الحج
كَيْفَ التَّلْبِيَةُ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ زَيْدًا وَأَبَا بَكْرٍ ابْنَيْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ أَنَّهُمَا سَمِعَا نَافِعًا يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
হাদীসের ব্যাখ্যা:
হাদীস ব্যাখ্যাতাগণ লিখেছেন যে, আল্লাহ তা'আলা তাঁর প্রিয় বন্ধু হযরত ইব্রাহীম আলাইহিস সালামের মাধ্যমে নিজ বান্দাদেরকে হজ্ব অর্থাৎ, তাঁর মহান দরবারে উপস্থিতির আহ্বান জানিয়েছিলেন- (যার উল্লেখ কুরআন মজীদেও রয়েছে।) তাই হজ্ব যাত্রী বান্দা যখন ইহরাম বেঁধে এ তালবিয়া পাঠ করে, তখন যেন সে ইব্রাহীম (আঃ)-এর ঐ আহ্বান ও আল্লাহ্ তা'আলার ঐ দাওয়াতের উত্তরে নিবেদন করে যে, হে আল্লাহ! তুমি তোমার দরবারে উপস্থিতির জন্য ডাক দিয়েছিলে এবং নিজের বন্ধু ইবরাহীম (আঃ)-এর মাধ্যমে ঘোষণা দিয়েছিলে। তাই আমি হাজির, লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)