কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হাদীস নং: ২৮৯৯
আন্তর্জাতিক নং: ২৮৯৯
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
মসজিদুল হারামে নামায আদায় করার ফযীলত
২৯০২. আমর ইবনে আলী (রাহঃ) ......... সা’দ ইবনে ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু সালামা বলেছেনঃ আমি এ হাদীস সম্পর্কে আমর-কে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন যে, আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) বলেছেনঃ আমার এ মসজিদে নামায আদায় করা কাবার মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদের তুলনায় এক হাজার গুণ বেশী মর্যাদা রাখে।
كتاب مناسك الحج
فَضْلُ الصَّلَاةِ فِي الْمَسْجِدِ الْحَرَامِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ قَالَ سَأَلْتُ الْأَغَرَّ عَنْ هَذَا الْحَدِيثِ فَحَدَّثَ الْأَغَرُّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنْ الْمَسَاجِدِ إِلَّا الْكَعْبَةَ
হাদীসের ব্যাখ্যা:
মসজিদে নববী- হিজরতের পর মদীনা তৈয়্যেবায় রাসূলুল্লাহ (ﷺ) যার ভিত্তি রেখেছেন, তারপর যেখানে জীবনভর নামায পড়েছেন এবং যা তাঁর সারা জীবনের সকল দ্বীনি কর্মকান্ড, শিক্ষা-দীক্ষা, হেদায়াত ও পথপ্রদর্শন, দাওয়াত ও জেহাদের কেন্দ্র ছিল। আল্লাহ তা'আলা এটাকে তাঁর পবিত্র ঘর খানায়ে কা'বা ও মসজিদুল হারাম ছাড়া সকল ইবাদতগাহের উপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন।
বিশুদ্ধ হাদীসে রয়েছে যে, এ মসজিদে নববীর একটি নামায সাধারণ অন্য মসজিদের হাজার নামাযের চেয়ে উত্তম। মসজিদে নববীর নামাযকে মক্কার মসজিদুল হারাম ছাড়া অন্যান্য সাধারণ মসজিদের হাজার নামায অপেক্ষা উত্তম বলা হয়েছে।
বিশুদ্ধ হাদীসে রয়েছে যে, এ মসজিদে নববীর একটি নামায সাধারণ অন্য মসজিদের হাজার নামাযের চেয়ে উত্তম। মসজিদে নববীর নামাযকে মক্কার মসজিদুল হারাম ছাড়া অন্যান্য সাধারণ মসজিদের হাজার নামায অপেক্ষা উত্তম বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)