কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হাদীস নং: ৩০৭১
আন্তর্জাতিক নং: ৩০৭১
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
যে স্থান থেকে জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করা হয়
৩০৭৪. হাসান ইবনে মুহাম্মাদ যা’ফরানী ও মালিক ইবনে খলীল (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আব্দুল্লাহ্ (রাযিঃ) জামরায় সাতটি কংকর নিক্ষেপ করেন। তিনি বায়তুল্লাহকে তার বামদিকে রাখেন এবং আরাফাকে রাখেন তার ডান দিকে এবং তিনি বলেনঃ যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে, তিনি এ স্থানে দাঁড়িয়েই কংকর নিক্ষেপ করেন।
كتاب مناسك الحج
بَاب الْمَكَانِ الَّذِي تُرْمَى مِنْهُ جَمْرَةُ الْعَقَبَةِ
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ وَمَالِكُ بْنُ الْخَلِيلِ قَالَا حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ عَنْ الْحَكَمِ وَمَنْصُورٌ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ رَمَى عَبْدُ اللَّهِ الْجَمْرَةَ بِسَبْعِ حَصَيَاتٍ جَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ وَعَرَفَةَ عَنْ يَمِينِهِ وَقَالَ هَا هُنَا مَقَامِ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ مَا أَعْلَمُ أَحَدًا قَالَ فِي هَذَا الْحَدِيثِ مَنْصُورٌ غَيْرَ ابْنِ أَبِي عَدِيٍّ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ
হাদীসের তাখরীজ (সূত্র):
আবু আবদুর রহমান (রাহঃ) বলেন, ইবনে আবু আদী ব্যতীত আমি কাউকেও এ হাদীসে মনসূর-এর নাম উল্লেখ করেছেন বলে আমার জানা নেই। আল্লাহ্ তা’আলাই অধিক জ্ঞাত।
হাদীসের ব্যাখ্যা:
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. রাসূলুল্লাহ (ﷺ)-এর কংকর মারার নিয়ম-পদ্ধতিটি বিস্তারিতভাবে মনে রেখেছিলেন। তিনি সে অনুযায়ী আমল করে লোকদেরকে দেখিয়ে দিলেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-যার উপর আল্লাহ তা'আলা হজ্বের আহকাম নাযিল করেছিলেন- তিনি এভাবেই কংকর নিক্ষেপ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)