কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৭. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ৩৫৩৯
আন্তর্জাতিক নং: ৩৫৩৯
তালাক - ডিভোর্স অধ্যায়
শোক পালনকারীণীর জন্য সুরমা ব্যবহারের নিষেধাজ্ঞা
৩৫৪৩. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... যায়নব বিনতে আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি তাঁর মাতা উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, এক মহিলা রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে নিজের কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করলো, যার স্বামী মারা গিয়েছিল, এবং সে চোখের অসুখে আক্রান্ত ছিল। তিনি বললেনঃ তোমরা প্রত্যেক নারী জাহিলী যুগে এক বছর শোক পালন করতে, এবং সাল পূর্ণ হলে গোবর ছিটাতো। এখন তো মাত্র চার মাস দশ দিন।
كتاب الطلاق
النَّهْيُ عَنْ الْكُحْلِ لِلْحَادَّةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ عَنْ أُمِّهَا أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَنْ ابْنَتِهَا مَاتَ زَوْجُهَا وَهِيَ تَشْتَكِي قَالَ قَدْ كَانَتْ إِحْدَاكُنَّ تَحِدُّ السَّنَةَ ثُمَّ تَرْمِي الْبَعْرَةَ عَلَى رَأْسِ الْحَوْلِ وَإِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرًا