কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩১. বিশেষ প্রকারের দান

হাদীস নং: ৩৬৭৪
আন্তর্জাতিক নং: ৩৬৭৪
বিশেষ প্রকারের দান
’নাহল’ সম্পর্কিত নুমান ইবনে বশীর (রাযিঃ)-এর হাদীসের বর্ণনায় বিরোধ
৩৬৭৫. মুহাম্মাদ ইবনে হাশিম (রাহঃ) ......... নুমান ইবনে বশীর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা বশীর ইবনে সা’দ (রাযিঃ) তার ছেলে নুমানকে সঙ্গে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার এই ছেলেকে একটি দাস দান করেছি। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তোমার সকল ছেলেকে কি দান করেছ? তিনি আর বললেনঃ না। তিনি বললেনঃ তাহলে তা ফিরিয়ে নাও।
كتاب النّحل
ذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ فِي النُّحْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ هَاشِمٍ قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَعَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ أَنَّ أَبَاهُ بَشِيرَ بْنَ سَعْدٍ جَاءَ بِابْنِهِ النُّعْمَانِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلَامًا كَانَ لِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكُلَّ بَنِيكَ نَحَلْتَ قَالَ لَا قَالَ فَارْجِعْهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে নাসায়ী - হাদীস নং ৩৬৭৪ | মুসলিম বাংলা