কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩৫. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৭৭১
আন্তর্জাতিক নং: ৩৭৭১
শপথ ও মান্নতের অধ্যায়
ইসলাম ব্যতীত অন্য ধর্মের শপথ করা
৩৭৭২. মাহমুদ ইবনে খালিদ (রাহঃ) ......... সাবিত ইবনে যাহহাক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের মিথ্যা শপথ করবে, সে ব্যক্তি ঐরূপ হয়ে যাবে, যেরূপ সে বলেছে। আর যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করবে, আখিরাতে তাকে ঐ বস্তু দিয়ে শাস্তি দেয়া হবে।
(كتاب الأيمان والنذور(وفي ضمنه كتاب المزارعة
الْحَلِفُ بِمِلَّةٍ سِوَى الْإِسْلَامِ
أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ خَالِدٍ قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ حَدَّثَنَا أَبُو عَمْرٍو عَنْ يَحْيَى أَنَّهُ حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ قَالَ حَدَّثَنِي ثَابِتُ بْنُ الضَّحَّاكِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي الْآخِرَةِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)