কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩৫. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৭৯৯
আন্তর্জাতিক নং: ৩৭৯৯
শপথ ও মান্নতের অধ্যায়
মিথ্যা ও অপ্রয়োজনীয় কথা
৩৮০০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... কায়স ইবনে আবু গারযা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট আসেন, তখন আমরা ছিলাম বাজারে। তিনি আমাদেরকে বললেনঃ এটা বাজার, এখানে মিথ্যা ও অপ্রয়োজনীয় কথাও হয়ে থাকে। অতএব তোমরা এতে কিছু সাদ্‌কা মিলিয়ে নাও।
(كتاب الأيمان والنذور(وفي ضمنه كتاب المزارعة
فِي اللَّغْوِ وَالْكَذِبِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُغِيرَةَ عَنْ أَبِي وَائِلٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ قَالَ أَتَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي السُّوقِ فَقَالَ إِنَّ هَذِهِ السُّوقَ يُخَالِطُهَا اللَّغْوُ وَالْكَذِبُ فَشُوبُوهَا بِالصَّدَقَةِ

হাদীসের ব্যাখ্যা:

ঘটনা হচ্ছে নিজের পণ্য বিক্রি ও গ্রাহককে ক্রয়ের প্রতি উৎসাহিত করার জন্য বহু ব্যবসায়ী শপথ করে থাকে, এ ছাড়া আরও এমন সব কথা বলে যা আল্লাহর নিকট অসার, অনর্থক ও অপসন্দনীয় হয়ে থাকে। এজন্য রাসূলুল্লাহ ﷺ এ বাণীতে দিকনির্দেশনা করেছেন যে, এর কাফফারা হিসাবে ব্যবসায়ীগণ সাদকাহ (অর্থাৎ আল্লাহর রাস্তায় দরিদ্র, মিসকীন ইত্যাদির খিদমত ও সাহায্যকে নিজের ব্যবসায় অন্তর্ভুক্ত করে নেবে) এটা ইনশাআল্লাহ্ সম্পদ প্রিয়তার সেই রোগের প্রতিষেধকও হবে, যা ব্যবসায়ীদের দ্বারা অপসন্দনীয় কথাবার্তা ও অসত্য কাজ করিয়ে নেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান