কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪০. আকীকার অধ্যায়
হাদীস নং: ৪২১৪
আন্তর্জাতিক নং: ৪২১৪
আকীকার অধ্যায়
পুত্র সন্তানের আকীকা
৪২১৫. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... সালমান ইবনে আমের যাব্বী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পুত্র সন্তানের ক্ষেত্রে আকীকা আছে। কাজেই তার জন্য যবেহ করবে এবং তার মাথা মুণ্ডন করবে।
كتاب العقيقة
الْعَقِيقَةُ عَنْ الْغُلَامِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا عَفَّانُ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ حَدَّثَنَا أَيُّوبُ وَحَبِيبٌ وَيُونُسُ وَقَتَادَةُ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْغُلَامِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الْأَذَى
হাদীসের ব্যাখ্যা:
এসব হাদীস থেকে স্পষ্ট বুঝা যায় যে, আকীকার মধ্যে দু'টি কাজই থাকে। (১) সন্তানের মাথা মুড়িয়ে দেওয়া, আর (২) তার পক্ষ থেকে শোকরানা ও ফিদয়া হিসাবে পশু যবেহ করা। এ দু'টি কাজের মধ্যে একটি বিশেষ যোগসূত্র ও সম্বন্ধ রয়েছে, আর এটা মিল্লাতে ইবরাহীমীর প্রতীক বিশেষ। হজ্বের মধ্যে এ দু'টি কাজের এরূপ জোড়মিল রয়েছে। হাজীগণ কুরবানীর পর মাথা মুণ্ডন করেন। এ দৃষ্টিতে আকীকা কার্যত এ ঘোষণাও যে, আমাদের সম্পর্ক ও যোগসূত্র আল্লাহর বন্ধু ইবরাহীম (আঃ)-এর সাথে রয়েছে এবং এ সন্তানটিও মিল্লাতে ইবরাহীমীরই একজন সদস্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: