আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩৯- দাসমুক্তির অধ্যায়

হাদীস নং: ২৩৮৮
আন্তর্জাতিক নং: ২৫৫৭
- দাসমুক্তির অধ্যায়
১৫৯৯. খাদিম যখন খাবার পরিবেশন করে।
২৩৮৮। হাজ্জাজ ইবনে মিনহাল (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, তোমাদের কারো খাদিম খাবার নিয়ে হাযির হলে তাকেও নিজের সাথে বসানো উচিত। তাকে সাথে না বসালে দু’ এক লোকমা কিংবা দু’ এক গ্রাস তাকে দেওয়া উচিত। কেননা সে এর জন্য পরিশ্রম করেছে।
كتاب العتق
باب إِذَا أَتَاهُ خَادِمُهُ بِطَعَامِهِ
2557 - حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَليُنَاوِلْهُ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ أَوْ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ عِلاَجَهُ»

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে যেসব বাড়ীতে দাস-দাসী থাকত, খাবার পাকানোর ন্যায় কাজ তাদের থেকেই নেওয়া হত। তাদের ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন যে, যখন তারা খাবার রান্না করে নিয়ে আসবে, তখন তাদেরকে নিজের খাবারে শরীক করে নাও এবং সাথে বসিয়ে তাদেরকে আহার করাও। আর যখন খানা কম থাকে এবং এরূপ করার সুযোগ থাকে না, তখনও তাদেরকে এখান থেকে কিছু অংশ অবশ্যই প্রদান কর। কেননা, তারাই এটা রান্না করতে আগুনের তাপ ও ধোঁয়ার কষ্ট সহ্য করেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)