কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৪. ক্রয়-বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৪৪৫৫
আন্তর্জাতিক নং: ৪৪৫৫
ক্রয়-বিক্রয়ের অধ্যায়
সন্দেহযুক্ত উপার্জন পরিহার করা
৪৪৫৬. কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ লোকের উপর এমন এক সময় উপস্থিত হবে যখন তারা সুদ খাবে। আর যে ব্যক্তি তা খাবে না, তার গায়ে এর কিছু ধূলাবালি লাগবে।*
* বর্তমানে সারা বিশ্বে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এই সুদভিত্তিক অর্থের দ্বারা দেশের শিল্প কল-কারখানা গড়ে তোলা হয়। কাজেই তাতে যা কিছু উৎপন্ন হয়, তা সুদের সাথে সম্পৃক্ত। এর আলোকে বলা যায় যে, বর্তমানে কেউই সুদের প্রভাবমুক্ত নয়।
* বর্তমানে সারা বিশ্বে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এই সুদভিত্তিক অর্থের দ্বারা দেশের শিল্প কল-কারখানা গড়ে তোলা হয়। কাজেই তাতে যা কিছু উৎপন্ন হয়, তা সুদের সাথে সম্পৃক্ত। এর আলোকে বলা যায় যে, বর্তমানে কেউই সুদের প্রভাবমুক্ত নয়।
كتاب البيوع
بَاب اجْتِنَابِ الشُّبُهَاتِ فِي الْكَسْبِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي خَيْرَةَ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَأْكُلُونَ الرِّبَا فَمَنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ غُبَارِهِ
হাদীসের ব্যাখ্যা:
এ বাণী দ্বারা রাসূলুল্লাহ ﷺ-এর উদ্দেশ্য কেবল ভবিষ্যদ্বাণী করাই নয়, বরং মূল উদ্দেশ্য হচ্ছে উম্মতকে এ বিষয়ে সতর্ক করা যে, এমন এক সময় আসছে যখন সুদের মহামারী সাধারণ হয়ে যাবে এবং এ থেকে বেঁচে থাকা খুবই কঠিন হবে। সুতরাং প্রত্যেক মুমিন ও মুত্তাকী ব্যক্তির জন্য এ ব্যাপারে সতর্ক থাকা চাই এবং নিজেকে এ অভিশাপ থেকে মুক্ত রাখার চিন্তা ও চেষ্টা করতে থাকবে। নিঃসন্দেহে আমাদের এ যুগই সেই যুগ, আল্লাহ তা'আলার যেসব বান্দা সুদকে অভিশাপ মনে করে আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তা থেকে বেঁচে থাকে তারা তাদের খাদ্য দ্রব্য কিম্বা পরার কাপড় সেসব ব্যবসায়ী থেকে ক্রয় করে তাদের ব্যবসার সম্পর্ক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন না কোন সুদী শৃঙ্খলে অবশ্যই আবদ্ধ। বর্তমানে কোন ব্যবসায়ীর লেন-দেনে এ থেকে বেঁচে থাকা এমনই কঠিন যেমন কঠিন বনের কোন গাছ বাতাস থেকে বেঁচে থাকা। (আল্লাহ আমাদেরকে হিফাযত করুন)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)