কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৪. ক্রয়-বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৪৪৬০
আন্তর্জাতিক নং: ৪৪৬০
ক্রয়-বিক্রয়ের অধ্যায়
মিথ্যা কসম করে মাল বিক্রয়
৪৪৬১. হারূন ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ) ......... আবু কাতাদা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ তোমরা বিক্রয়কালে অত্যধিক কসম খাওয়া থেকে বিরত থাকবে। কেননা তা দ্বারা মাল তো খুব কাটতি হয়, কিন্তু (বরকত না থাকায়) আয় কমিয়ে দেয়।
كتاب البيوع
الْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ
أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ أَخْبَرَنِي الْوَلِيدُ يَعْنِي ابْنَ كَثِيرٍ عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِي الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে সওদাগর ও দোকানদারদের অধিক শপথের মন্দ অভ্যাস থেকে বাঁচার তাকীদ করেছেন এবং এটাকে কল্যাণহীনতার হেতু বলেছেন। বিষয়টি হচ্ছে পণ্য বিক্রির জন্য অধিক শপথ যদিও মিথ্যা নয়, সত্য শপথ করে, তবু তা আল্লাহ তা'আলার মহিমান্বিত নামের অসংগত ব্যবহার। সহীহ মুসলিমের এক হাদীসে বলা হয়েছে, যে ব্যবসায়ী মিথ্যা শপথ করে করে নিজের ব্যবসা চালায় সে সেই সব পাপীদের অন্তর্ভুক্ত, যাদের সম্পর্কে আল্লাহ তা'আলার মীমাংসা হচ্ছেঃ
لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাদেরকে তাঁর সাথে থেকে কথা বলার স্বাদ ও সম্মান থেকে এবং কৃপা ও দানের দৃষ্টি থেকে বঞ্চিত রাখবেন এবং পাপ পঙ্কিলতার অপবিত্রতা থেকে তাদের পবিত্র করবেন না। তাদের হিস্যা হবে কেবল আল্লাহ তা'আলার শাস্তি।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)