কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৪. ক্রয়-বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৪৫৫৭
আন্তর্জাতিক নং: ৪৫৫৭
ক্রয়-বিক্রয়ের অধ্যায়
খেজুরের বিনিময়ে খেজুর কমবেশী করে বিক্রি
৪৫৫৭. হিশাম ইবনে আম্মার (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত, বিলাল (রাযিঃ) কিছু উন্নতমানের খোরমা নিয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট আসলে তিনি বললেনঃ এটা কী? তিনি বললেনঃ আমি এর এক সা’ দুই সা’-এর পরিবর্তে ক্রয় করেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ বাহ্! এতো প্রকাশ্য সুদ, এর নিকটেও যাবে না।
كتاب البيوع
بَيْعُ التَّمْرِ بِالتَّمْرِ مُتَفَاضِلًا
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ حَمْزَةَ قَالَ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ حَدَّثَنِي يَحْيَى قَالَ حَدَّثَنِي عُقْبَةُ بْنُ عَبْدِ الْغَافِرِ قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ قَالَ أَتَى بِلَالٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ بَرْنِيٍّ فَقَالَ مَا هَذَا قَالَ اشْتَرَيْتُهُ صَاعًا بِصَاعَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوِّهْ عَيْنُ الرِّبَا لَا تَقْرَبْهُ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, হযরত বিলাল (রা) (যিনি অবশ্যই এটা অনবহিত ছিলেন না যে, আল্লাহ তা'আলা সুদকে হারাম সাব্যস্ত করেছেন) যে ভাবে খেজুর ক্রয় করেছিলেন তাকে তিনি সুদ মনে করেন নি। তিনি ঋণ জাতীয় সুদকে রিবা মনে করতেন। সাধারণত এটাকেই রিবা বলা হত। রাসুলুল্লাহ ﷺ তাঁকে বললেন, কম-বেশির সাথে খেজুর বিনিময়ও সুদের অন্তর্ভুক্ত।

হযরত শাহ ওয়ালীউল্লাহর মতে ঋণ জাতীয় সুদ প্রকৃত সুদ আর আবু দাউদ (র) প্রমুখের হাদীসসমূহে যাকে রিবা বলা হয়েছে, তা রিবার হুকুমের অন্তর্গত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)