কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৪. ক্রয়-বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৪৬৮৬
আন্তর্জাতিক নং: ৪৬৮৬
ক্রয়-বিক্রয়ের অধ্যায়
কর্জ নেওয়ার অবকাশ
৪৬৮৬. মুহাম্মাদ ইবনে কুদামা (রাহঃ) ......... ইমরান ইবনে হুযাইফা থেকে বর্ণিত। তিনি বলেন, মায়মুনা (রাযিঃ) লোকের নিকট হতে অনেক কর্জ নিতেন। তাঁর পরিবারের লোক তাকে এ ব্যাপারে কঠিন কথা বলল, তিরস্কার করলো এবং তাঁর উপর অসন্তুষ্ট হলো। তখন তিনি বললেনঃ আমি কর্জ নেওয়া পরিত্যাগ করবো না। কারণ আমি আমার প্রিয়তম (নবী (ﷺ))-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কর্জ করে আর আল্লাহ তাআলা অবগত আছেন যে, সে তা আদায়ের ইচ্ছা রাখে, তা হলে আল্লাহ্ তাআলা পৃথিবীতে তার কর্জ পরিশোধ করে দেবেন।
كتاب البيوع
التَّسْهِيلُ فِيهِ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ قَالَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ زِيَادِ بْنِ عَمْرِو بْنِ هِنْدٍ عَنْ عِمْرَانَ بْنِ حُذَيْفَةَ قَالَ كَانَتْ مَيْمُونَةُ تَدَّانُ وَتُكْثِرُ فَقَالَ لَهَا أَهْلُهَا فِي ذَلِكَ وَلَامُوهَا وَوَجَدُوا عَلَيْهَا فَقَالَتْ لَا أَتْرُكُ الدَّيْنَ وَقَدْ سَمِعْتُ خَلِيلِي وَصَفِيِّي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ أَحَدٍ يَدَّانُ دَيْنًا فَعَلِمَ اللَّهُ أَنَّهُ يُرِيدُ قَضَاءَهُ إِلَّا أَدَّاهُ اللَّهُ عَنْهُ فِي الدُّنْيَا
হাদীসের ব্যাখ্যা:
হযরত ইমরান ইবনে হোসাইন-এর এ বর্ণনায় একথাও উল্লিখিত রয়েছে যে, উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রা) খুবই ঋণ গ্রহণ করতেন। (সম্ভবত উত্তম খাতে ব্যয় করার জন্য গ্রহণ করতেন)। তখন তাঁর ঘনিষ্ঠ প্রিয়জন এ বিষয়ে তার সাথে আলাপ করেন এ ব্যাপারে তাঁকে সতর্কতা অবলম্বনে পরামর্শ দেন। তিনি পরিস্কার বলে দিলেন, আমি এটা পরিত্যাগ করব না। তাঁকে হজুর ﷺ-এর এ বাণীই শুনালেন। উদ্দেশ্য এই যে, হজুর ﷺ-এর উক্ত বাণীর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে যে, আমি যা কিছু কর্জ গ্রহণ করি না কেন আল্লাহ তার পাই পাই দুনিয়াতেই পরিশোধ করাবেন। তাঁর জিম্মার প্রতি আমার পূর্ণ ভরসা রয়েছে। নিঃসন্দেহে এ জাতীয় আস্থাশীল লোকদের জন্য এ জাতীয় কাজ বৈধ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)