কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
হাদীস নং: ৫০৫১
আন্তর্জাতিক নং: ৫০৫১
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
মাথার কিছু অংশ মুণ্ডন করে কিছু অংশে চুল রেখে দেয়া
৫০৫০. আহমাদ ইবনে সুলাইমান (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাযা’ করতে (মাথার কিছু অংশ মুণ্ডন করে কিছু অংশে চুল রাখতে) নিষেধ করেছেন।
كتاب الزينة
النَّهْيُ عَنْ الْقَزَعِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ عَنْ سُفْيَانَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْقَزَعِ قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ حَدِيثُ يَحْيَى بْنِ سَعِيدٍ وَمُحَمَّدِ بْنِ بِشْرٍ أَوْلَى بِالصَّوَابِ
হাদীসের ব্যাখ্যা:
হযরত ইবনে উমর থেকেই মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) একটি শিশুকে দেখলেন যে, তার মাথার চুলের কিছু অংশ মুড়িয়ে দেওয়া হয়েছে, আর কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। তিনি তখন লোকদেরকে এ থেকে নিষেধ করলেন এবং নির্দেশ দিলেন যে, হয় গোটা মাথাই মুড়িয়ে নিতে হবে অথবা সম্পূর্ণ মাথায় চুল রাখতে হবে। এ নির্দেশের কারণ সুস্পষ্ট যে, মাথার একাংশের চুল মুড়িয়ে ফেলা আর একাংশের চুল রেখে দেওয়া একটি অত্যন্ত বিশ্রী ব্যাপার এবং এর দ্বারা শিশুর চেহারার আকৃতি বিগড়ে যায়। যাহোক, রাসূলুল্লাহ (ﷺ) এ থেকে নিষেধ করেছেন। এ নির্দেশের উপর এর সাথে সামঞ্জস্যশীল অন্যান্য অবস্থা ও নমুনাকেও কেয়াস করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)