কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়

হাদীস নং: ৫২৩০
আন্তর্জাতিক নং: ৫২৩০
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
মাথার কিছু অংশ মুণ্ডানো এবং কিছু রেখে দেওয়া নিষেধ
৫২২৯. ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মাথায় কিছু চুল রেখে কিছু অংশ মুণ্ডাতে নিষেধ করেছেন।
كتاب الزينة
ذِكْرُ النَّهْيِ عَنْ أَنْ يُحْلَقَ بَعْضُ شَعْرِ الصَّبِيِّ وَيُتْرَكَ بَعْضُهُ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْقَزَعِ

হাদীসের ব্যাখ্যা:

হযরত ইবনে উমর থেকেই মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) একটি শিশুকে দেখলেন যে, তার মাথার চুলের কিছু অংশ মুড়িয়ে দেওয়া হয়েছে, আর কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। তিনি তখন লোকদেরকে এ থেকে নিষেধ করলেন এবং নির্দেশ দিলেন যে, হয় গোটা মাথাই মুড়িয়ে নিতে হবে অথবা সম্পূর্ণ মাথায় চুল রাখতে হবে। এ নির্দেশের কারণ সুস্পষ্ট যে, মাথার একাংশের চুল মুড়িয়ে ফেলা আর একাংশের চুল রেখে দেওয়া একটি অত্যন্ত বিশ্রী ব্যাপার এবং এর দ্বারা শিশুর চেহারার আকৃতি বিগড়ে যায়। যাহোক, রাসূলুল্লাহ (ﷺ) এ থেকে নিষেধ করেছেন। এ নির্দেশের উপর এর সাথে সামঞ্জস্যশীল অন্যান্য অবস্থা ও নমুনাকেও কেয়াস করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)