কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৯. আদালত - বিচারকের নীতিমালা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৫৪২১
আন্তর্জাতিক নং: ৫৪২১
আদালত - বিচারকের নীতিমালা সংক্রান্ত অধ্যায়
এক আদেশে দু’টি মীমাংসা করা নিষেধ
৫৪২০. হুসাইন ইবনে মনসুর ইবনে জাফার (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ কেউ যেন দুই মোকদ্দমার মীমাংসা এক ফয়সালায় না করে। আর কোন ব্যক্তি যেন রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে মীমাংসা না করে।
كتاب آداب القضاة
النَّهْيُ عَنْ أَنْ يَقْضِيَ فِي قَضَاءٍ بِقَضَاءَيْنِ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ وَكَانَ عَامِلًا عَلَى سِجِسْتَانَ قَالَ كَتَبَ إِلَيَّ أَبُو بَكْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَقْضِيَنَّ أَحَدٌ فِي قَضَاءٍ بِقَضَاءَيْنِ وَلَا يَقْضِي أَحَدٌ بَيْنَ خَصْمَيْنِ وَهُوَ غَضْبَانُ
হাদীসের ব্যাখ্যা:
রাগের অবস্থায় মানুষের মস্তিষ্কের ভারসাম্য ঠিক থাকে না। এ জন্য রাসূলুল্লাহ ﷺ জোর দিয়ে বলেছেন যে, এরূপ অবস্থায় কোন বিচারক কোন মোকদ্দমা ও বিবাদের ফয়সালা করবে না, মস্তিষ্ক যখন ঠান্ডা, ভারসাম্যপূর্ণ ও শান্ত থাকে তখন চিন্তা-ভাবনা করে মতস্থির করে ফয়সালা দিবে। (আর বিচারকের যদি কোন পক্ষের প্রতি রাগ থাকে তবে এ আশংকা রয়েছে যে, ফায়সালায় বেইনসাফী হবে)।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: