কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৫০. আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ
হাদীস নং: ৫৫৩৩
আন্তর্জাতিক নং: ৫৫৩৩
আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ
উঁচু স্থান হতে পড়া এবং ঘরচাপা পড়া হতে আশ্রয় প্রার্থনা করা
৫৫৩২. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আবুল আসওয়াদ সালামী (রাযিঃ)-ও ঐরূপ বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি ঘরচাপা পড়া হতে এবং আপনার নিকট আশ্রয় চাচ্ছি উপর হতে পড়ে যাওয়া থেকে, আর আমি আপনার আশ্রয় চাচ্ছি অগ্নিকান্ড এবং পানিতে ডুবে মরা থেকে, আর আপনার আশ্রয় গ্রহণ করছি, পাছে মৃত্যুকালে শয়তান আমাকে বিপথগামী করে, আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, যাতে আপনার রাস্তায় পৃষ্ঠ প্রদর্শনপূর্বক মৃত্যুবরণ না করি, আর আমি আপনার আশ্রয় চাচ্ছি যাতে সর্প দংশনে মৃত্যুবরণ না করি।
كتاب الاستعاذة
الِاسْتِعَاذَةُ مِنْ التَّرَدِّي وَالْهَدْمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنِي صَيْفِيٌّ مَوْلَى أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيُّ عَنْ أَبِي الْأَسْوَدِ السُّلَمِيِّ هَكَذَا قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنْ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنْ الْغَرَقِ وَالْحَرِيقِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
হাদীসের ব্যাখ্যা:
কোন প্রাচীর ইত্যাদির নীচে চাপা পড়ে মৃত্যু বা কোন উঁচু স্থান থেকে পতিত হয়ে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু অথবা আগুনে পুড়ে বা সর্প ইত্যাদি বিষাক্ত প্রাণীর ছোবলে মৃত্যু-এসবই হচ্ছে অপমৃত্যু, আকস্মিক মৃত্যু। মানুষ অত্যন্ত স্বাভাবিক ভাবেই স্বাভাবিক মৃত্যুর তুলনায় এ জাতীয় মৃত্যুকে বেশি ভয় করে থাকে। এ ছাড়া আরেকটি দিক হলো এ জাতীয় মৃত্যু হলে মানুষ মৃত্যুর জন্যে প্রস্তুতি গ্রহণের, ঈমানের নবায়নের তাওবা ইস্তিগফারের বা ইত্যাকার ব্যাপারের কোন সুযোগই পায় না- যা সচরাচর স্বাভাবিক মৃত্যুর পূর্বে পেয়ে থাকে। এ জন্যে একজন মু'মিনের এ জাতীয় মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করা উচিত।
অনুরূপভাবে জিহাদের ময়দান থেকে পলায়নকালীন মৃত্যু থেকেও আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করা উচিত। কেননা, আল্লাহর দৃষ্টিতে এটি একটি জঘন্য অপরাধ যে, বান্দা তারই পথে জিহাদ করতে গিয়ে পৃষ্ঠ প্রদর্শন করবে।
অনুরূপভাবে মৃত্যুর সময় শয়তানের প্ররোচণা থেকে রক্ষা পাওয়ার জন্যও আল্লাহর দরবারে অণুক্ষণ পানাহ চাওয়া উচিত, যেন শয়তান সেই নিদারুণ সময়ে ঈমান হারা ও বিভ্রান্ত করতে না পারে। কেননা, অন্তিম সময়ের ভালমন্দের উপরই একজন মানুষের সবকিছু নির্ভর করে।
মৃত্যুর যে সব আকস্মিক কারণ থেকে এ হাদীসে আশ্রয় প্রার্থনা করা হয়েছে, অন্য অনেক হাদীসে এগুলোকে শহীদী মৃত্যু বলে সুসংবাদ দেওয়া হয়েছে। এ দু'টি বক্তব্যের মধ্যে কোন বিরোধ-বৈপরীত্য নেই। নিজেদের মানবিক দুর্বলতার দিকে খেয়াল রেখে এরূপ আকস্মিক মৃত্যু থেকে আমাদের পানাহ্ চাওয়াই উচিত। কিন্তু যদি কারো ভাগ্যে আল্লাহর লিখন এরূপ মৃত্যুরই থাকে, তাহলে আরহামুর রাহিমীন-সকল দয়ালুর বড় দয়ালু আল্লাহর দয়ার প্রতি আশা রেখে আমাদের আশা করা উচিত আল্লাহ তা'আলা এ আকস্মিক মৃত্যুর জন্যেই তাকে শহীদী মৃত্যুর সম্মানে ভূষিত করবেন। সংশ্লিষ্ট ব্যক্তির আকীদা-বিশ্বাস ও আমলের দিক থেকে অবকাশ থাকলে মহান দয়ালু আল্লাহ্ মু'আমালা এরূপই হবে-এতে কোন সন্দেহ নেই।
إِنَّهُ غَفُورٌ رَّحِيمٌ
- নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: