কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
হাদীস নং: ৮৯
আন্তর্জাতিক নং: ৮৯
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
তকদীর প্রসঙ্গে।
৮৯। *আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন : জনৈক আনসার নবী (ﷺ)-এর নিকট এসে বলেন : ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আমার একটি দাসী আছে। আমি কি তার থেকে আযল' করব ? তখন তিনি বললেন : তার জন্য যা কিছু নির্ধারণ করা হয়েছে, তা অবশ্যই সে লাভ করবে। এর কিছুদিন পর ঐ আনসার ব্যক্তি তাঁর (ﷺ) কাছে উপস্থিত হয়ে বলেন : আমার দাসীটি গর্ভধারণ করেছে । তখন নবী (ﷺ) বললেনঃ যার জন্য যা কিছু নির্ধারণ করা হয়েছে, তা অবশ্যই হবে।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَابٌ فِي الْقَدَرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، يَعْلَى عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرٍ، قَالَ جَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي جَارِيَةً أَعْزِلُ عَنْهَا قَالَ " سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا " . فَأَتَاهُ بَعْدَ ذَلِكَ فَقَالَ قَدْ حَمَلَتِ الْجَارِيَةُ . فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " مَا قُدِّرَ لِنَفْسٍ شَىْءٌ إِلاَّ هِيَ كَائِنَةٌ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে রাসূলুল্লাহ ﷺ-এর যে বাণী উল্লেখ করা হয়েছে তার উদ্দেশ্য এই যে, যদি আল্লাহ তা'আলার পক্ষ হতে কোন বিষয়ের অস্তিত্বের ফায়সালা হয়ে থাকে তবে তা খণ্ডনের কোন পদ্ধতিই কার্যকর হবে না। আল্লাহ তা'আলার ফায়সালা পূর্ণ হয়েই থাকবে। যেমন- এক ব্যক্তি তার স্ত্রীর গর্ভ না হোক এ উদ্দেশ্য আযল করে থাকে। সুতরাং কখনো যদি সন্তান পয়দা হতে আল্লাহ তা'আলার ইচ্ছা হয় তবে অবস্থা এরূপ দাঁড়ায় যে, সময় মত সে আযল করতে সক্ষম হবে না। ফলে ভিতরেই নির্গত হয়ে পড়বে। অথবা সে ব্যক্তি আযল করবে ঠিকই তবে ধাতুর কোন ক্ষুদ্র অংশ প্রথমেই নির্গত হয়ে যাবে আর এ বিষয়ে ভার অনুভূতিই হবে না। বস্তুত মনুষ্য কর্মপদ্ধতি অকৃতকার্য হবে আর আল্লাহর ইচ্ছাই পূর্ণ হয়ে থাকবে। আল্লাহই অধিক জ্ঞাত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)