কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ২৭৮
আন্তর্জাতিক নং: ২৭৮
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
উযূর প্রতি যত্নবান হওয়া
২৭৮। ইসহাক ইবন ইবরাহীম ইবন হাবীব (রাহঃ) ……. 'আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা দ্বীনের উপর অবিচল থেকো, যদিও তোমরা তা নিয়ন্ত্রণে রাখতে পারবে না। আর তোমরা জেনে রাখ, তোমাদের সর্বোত্তম আমল হলো সালাত। আর মুমিন ব্যতীত অন্য কেউ উযূর প্রতি যত্নবান হয় না।
أبواب الطهارة وسننها
بَاب الْمُحَافَظَةِ عَلَى الْوُضُوءِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْلَمُوا أَنَّ مِنْ أَفْضَلِ أَعْمَالِكُمُ الصَّلاَةَ وَلاَ يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلاَّ مُؤْمِنٌ " .
হাদীসের ব্যাখ্যা:
উযূর প্রতি যত্নবান সতর্ক থাকার অর্থ এও হতে পারে, সর্বদা সুন্নাত পদ্ধতির প্রতি লক্ষ্য রেখে উত্তমরূপে উযু করা। আবার এও হতে পারে, সব সময় উযূ অবস্থায় থাকা। ভাষ্যকারগণ উভয় ব্যাখ্যাকে অনুমোদন করেছেন। অধমের (গ্রন্থকার) নিকট উভয় ব্যাখ্যাই যথার্থ। রাসূলুল্লাহ ﷺ এই হাদীসে "উযূর প্রতি যত্নবান থাকা" কে পূর্ণ ঈমানের এবং অবিচল বিশ্বাসের প্রতিফলন বলে বর্ণনা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)