কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৪. মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৭৩৭
আন্তর্জাতিক নং: ৭৩৭
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা
৭৩৭। 'আব্বাস ইবন উসমান দিমাশকী (রাহঃ) …… 'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার সম্পদ দ্বারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করেন।
أبواب المساجد والجماعات
بَاب مَنْ بَنَى لِلهِ مَسْجِدًا
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ لَهِيعَةَ، حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا مِنْ مَالِهِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কুরআন-হাদীস-এর অসংখ্য বাণী থেকে জানা যায় যে, আখিরাতে প্রত্যেক কাজের যথোপযুক্ত প্রতিদান দেয়া হবে। এর ভিত্তিতে বলা যায় যে, মসজিদ নির্মাণকারীর জন্য জান্নাতে একটি চমৎকার মহল নির্মাণ করা যুক্তি সঙ্গত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৭৩৭ | মুসলিম বাংলা