কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৪. মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৭৪৯
আন্তর্জাতিক নং: ৭৪৯
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
মসজিদে যে সব কাজ করা মাকরূহ
৭৪৯। আব্দুল্লাহ ইবন সা'য়ীদ কিন্দী (রাহঃ)...... শু'আয়ব (রাযিঃ)-এর পিতা থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ্ (ﷺ) মসজিদে বেচাকেনা করতে এবং কবিতা আবৃত্তি করতে নিষেধ করেছেন।
أبواب المساجد والجماعات
بَاب مَا يُكْرَهُ فِي الْمَسَاجِدِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْبَيْعِ وَالاِبْتِيَاعِ وَعَنْ تَنَاشُدِ الأَشْعَارِ فِي الْمَسَاجِدِ .
হাদীসের ব্যাখ্যা:
যেসব কাজ জায়িয হলেও আল্লাহর ইবাদত ও দীনের সাথে সম্পর্কহীন (যেমন, ব্যবসা বা বিনোদনমূলক অথবা কাব্য ও সাহিত্য মজলিস) এহেন কাজের জন্যও মসজিদ ব্যবহার না করা চাই। মসজিদে কবিতাবাজি ও ক্রয়-বিক্রয় নিষেধের এটাই হচ্ছে ভিত্তি। হাদীসের শেষাংশ জুমু'আর দিনের যে বিষয় রয়েছে তার মর্ম হচ্ছে এই যে, যে ব্যক্তি জুমু'আর দিন সালাত আদায়ের উদ্দেশ্যে প্রথম ওয়াক্তেই মসজিদে আসে (যে বিষয়ে হাদীসে বিশেষভাবে অনুপ্রাণিত করা হয়েছে) সে যেন একাগ্রতার সাথে ইবাদাতে মশগুল থাকে এবং মসজিদে বৃত্তাকারে গোল হয়ে না বসে। আল্লাহ্ তা'আলা সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)