কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১১২৫
আন্তর্জাতিক নং: ১১২৫
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
বিনা ওযরে জুমু'আর সালাত ছেড়ে দিলে
১১২৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).......... নবী (ﷺ)-এর সাহাবী আবু জা'দ যামরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি অবহেলা করে (বিনা ওযরে একাধারে) তিন জুমু'আ ছেড়ে দেবে, তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِيمَنْ تَرَكَ الْجُمُعَةَ مِنْ غَيْرِ عُذْرٍ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنِي عَبِيدَةُ بْنُ سُفْيَانَ الْحَضْرَمِيُّ، عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ، - وَكَانَ لَهُ صُحْبَةٌ - قَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلاَثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا طُبِعَ عَلَى قَلْبِهِ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

উল্লিখিত হাদীসে জুমু'আর সালাতের ব্যাপারে যে অসাধারণ গুরুত্বারোপ করা হয়েছে এবং বর্জনকারীদের প্রতি যে কঠোর হুশিয়ারী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যে সকল অপরাধের কারণে বান্দা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত পড়ে এবং অন্তরে মোহর মারা হয় তা থেকে আমাদেরকে হিফাযত করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: