কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৪৬৩
আন্তর্জাতিক নং: ১৪৬৩
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃতের গোসলের বর্ণনা
১৪৬৩। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল মালিক ইব্‌ন আবু শাওয়ারিব (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মৃতকে গোসল দেয়, সে যেন অবশ্যই গোসল করে নেয়।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي غُسْلِ الْمَيِّتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ غَسَّلَ مَيِّتًا فَلْيَغْتَسِلْ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে যে বিধান রয়েছে তা প্রাজ্ঞ আলিমদের মতে মুস্তাহাব। এজন্যই তাঁদের মতে মৃতকে গোসল দানকারীর উচিৎ মৃতকে গোসল দানের পর গোসল করে নেয়া। কারণ মৃতকে গোসল দানের সময় তার শরীরে ছিটেফোটা লেগে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। অন্য একটি হাদীস ইমাম বায়হাকী (র) হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। উক্ত হাদীসে মৃতকে গোসল দানের পর গোসলদাতার গোসল ওয়াজিব নয় বলে উল্লেখ রয়েছে। এজন্য আলিমগণ মৃতকে গোসল দানের পর গোসল করাকে মুস্তাহাব বলেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান