কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৬৭২
আন্তর্জাতিক নং: ১৬৭২
রোযা ও ই'তিকাফের অধ্যায়
রামাযানের একটি সাওম ভঙ্গকারীর কাফফারা প্রসঙ্গে
১৬৭২। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বিনা ওযরে রামাযানের একদিন সাওম ভঙ্গ করে সে সারাজীবন সাওম পালন করলেও তা পূরণ করতে পারবে না।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي كَفَّارَةِ مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ ابْنِ الْمُطَوِّسِ عَنْ أَبِيهِ الْمُطَوِّسِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ رُخْصَةٍ لَمْ يُجْزِهِ صِيَامُ الدَّهْرِ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির দাবী ও মর্ম এই যে, শরী‘আতসম্মত ওযর ও অবকাশ ছাড়া রমযানের একটি রোযা ছেড়ে দিলে রমযানের বিশেষ বরকত ও আল্লাহর খাছ রহমত থেকে মানুষ এতদূর বঞ্চিত হয় যে, সারা জীবন বোযা রাখলেও এর ক্ষতিপূরণ হয় না। একটি রোযার আইনগত কাযা যদিও এক দিনের রোযাই; কিন্তু এর দ্বারা ঐ জিনিসটি আর লাভ হবে না, যা রোযা ছেড়ে দেওয়ার কারণে হাতছাড়া হয়ে গিয়েছে। অতএব, যেসব লোক বেপরোয়া হয়ে রমযানের রোযা ছেড়ে দেয় তারা একটু চিন্তা করে দেখুক যে, নিজেদের কী ক্ষতি তারা করে চলেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান