কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৮. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৭৯০
আন্তর্জাতিক নং: ১৭৯০
যাকাতের অধ্যায়
সোনা রূপার যাকাত
১৭৯০। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি ঘোড়া ও গোলামের যাকাত থেকে তোমাদের নিষ্কৃতি দিলাম। তবে তোমরা চল্লিশ ভাগের এক ভাগ, তথা প্রতি চল্লিশ দিরহামে এক দিরহাম আদায় করবে।
أبواب الزكاة
بَاب زَكَاةِ الْوَرِقِ وَالذَّهَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنِّي قَدْ عَفَوْتُ لَكُمْ عَنْ صَدَقَةِ الْخَيْلِ وَالرَّقِيقِ وَلَكِنْ هَاتُوا رُبُعَ الْعُشْرِ مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمًا

হাদীসের ব্যাখ্যা:

ঘোড়া ও গোলাম যদি কারো কাছে ব্যবসার জন্য থাকে, তাহলে হযরত সামুরা ইবনে জুন্দুব রাযি.-এর সামনের হাদীস অনুযায়ী এগুলোর উপরও যাকাত ওয়াজিব হবে। তবে যদি ব্যবসার জন্য না হয়; বরং বাহন ও খেদমতের জন্য হয়, তাহলে এগুলোর মূল্য যাই হোক না কেন, এতে যাকাত ওয়াজিব হবে না। হযরত আলী রাযি.-এর এ হাদীসে গোলাম ও ঘোড়ার উপর যাকাত ওয়াজিব না হওয়ার যে কথা বলা হয়েছে, এর সম্পর্ক এ অবস্থার সাথেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান