কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১০. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ২০৩৯
আন্তর্জাতিক নং: ২০৩৯
তালাক - ডিভোর্স অধ্যায়
যে ব্যক্তি তামাসা করে তালাক দেয়, অথবা বিয়ে করে, অথবা তালাক প্রত্যাহার করে
২০৩৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিনটি কাজ মনেপ্রাণে করা হোক অথবা তামাসাচ্ছলে করা হোক, তা কার্যকর হবে। তাহলোঃ বিবাহ, তালাক ও তালাক প্রত্যাহার।
كتاب الطلاق
بَاب مَنْ طَلَّقَ أَوْ نَكَحَ أَوْ رَاجَعَ لَاعِبًا
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَبِيبِ بْنِ أَرْدَكَ حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلَاقُ وَالرَّجْعَةُ

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য হচ্ছে কেউ যদি হাসি-ঠাট্টায় বিয়ে করে অথবা এভাবে হাসি-ঠাট্টায় স্ত্রীকে তালাক দেয় কিংবা তালাকপ্রাপ্তা স্ত্রীকে ঠাট্টাচ্ছলে রাজ'আত (পুনরায় গ্রহণ) করে, তবে এ সব বিষয় শরীয়তে অনুষ্ঠিত ও গ্রহণযোগ্য হবে। অর্থাৎ বিয়ে অনুষ্ঠিত হবে, তালাক পতিত হবে এবং রাজ'আত হয়ে যাবে। এর কারণ হচ্ছে উল্লিখিত তিনটি বিষয় ইসলামী শরীয়তে এতই সূক্ষ্ম ও এতই গুরুত্ব বহন করে যে, এসব বিষয়ে হাসি-ঠাট্টার সুযোগই রাখা হয়নি। এসব বিষয়ে মানুষের মুখ থেকে যা বের হবে তাই বাস্তব ও দৃঢ় কথা বলে মনে করা হবে। অন্য শব্দাবলীতে এরূপ বুঝতে হবে যে, ইসলামী শরীয়তে এটা হাসি-ঠাট্টার ক্ষেত্রই নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান