কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়

হাদীস নং: ২১৯৯
আন্তর্জাতিক নং: ২১৯৯
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
‘ইকালা’ তথা ক্রেতার স্বার্থে বিক্রিত বস্তু ফেরত গ্রহণ প্রসঙ্গে
২১৯৯। যিয়াদ ইবন ইয়াহইয়া আবুল খাত্তাব (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলমান থেকে বিক্রিত বস্তু ফেরত গ্রহণ করে, আল্লাহ কিয়ামতের দিন তার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেবেন।
أبواب التجارات
بَاب الْإِقَالَةِ
حَدَّثَنَا زِيَادُ بْنُ يَحْيَى أَبُو الْخَطَّابِ، حَدَّثَنَا مَالِكُ بْنُ سُعَيْرٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَقَالَ مُسْلِمًا أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কোন জিনিস বিক্রি করে অথবা ক্রয় করে মানুষ ফেরত প্রদান বা ফেরত গ্রহণ তখনই চায় যখন অনুভব করে যে, আমার থেকে ত্রুটি হয়েছে, আর এ বিষয়ে আমি লোকসানে পড়েছি এবং অন্য পক্ষ লাভে রয়েছে। এ অবস্থায় দ্বিতীয় পক্ষ বিষয়টি বাতিল করে ফেরত গ্রহণে সম্মত হওয়া নিঃসন্দেহে ইসার বা অন্যকে প্রাধান্য দেওয়া হবে। রাসূলুল্লাহ ﷺ তাঁর বাণীতে এ প্রাধান্য প্রদানেই উৎসাহিত করেছেন। এরূপ প্রাধান্য প্রদানকারীকে সুসংবাদ শুনিয়েছেন যে, আল্লাহ তা'আলা এর বিনিময়ে তার ত্রুটি আর গুনাহসমূহ ক্ষমা করবেন। নিঃসন্দেহে এটা বিরাট ফলপ্রসূ ব্যাপার।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান