কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়

হাদীস নং: ২২০৯
আন্তর্জাতিক নং: ২২০৯
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
বেচাকেনায় কসম করা মাকরূহ হওয়া প্রসঙ্গে
২২০৯। ইয়াহইয়া ইবন খাল্‌ফ ও হিশাম ইবন আম্মার (রাহঃ)....আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা বেচাকেনার সময় কসম খাওয়া থেকে বিরত থাকবে। কেননা, তা বিক্রিতে সহায়তা করবে, তবে এরপর তা বরকত দূর করে দেবে।
أبواب التجارات
بَاب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْأَيْمَانِ فِي الشِّرَاءِ وَالْبَيْعِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، ح وَحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِيَّاكُمْ وَالْحَلِفَ فِي الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে সওদাগর ও দোকানদারদের অধিক শপথের মন্দ অভ্যাস থেকে বাঁচার তাকীদ করেছেন এবং এটাকে কল্যাণহীনতার হেতু বলেছেন। বিষয়টি হচ্ছে পণ্য বিক্রির জন্য অধিক শপথ যদিও মিথ্যা নয়, সত্য শপথ করে, তবু তা আল্লাহ তা'আলার মহিমান্বিত নামের অসংগত ব্যবহার। সহীহ মুসলিমের এক হাদীসে বলা হয়েছে, যে ব্যবসায়ী মিথ্যা শপথ করে করে নিজের ব্যবসা চালায় সে সেই সব পাপীদের অন্তর্ভুক্ত, যাদের সম্পর্কে আল্লাহ তা'আলার মীমাংসা হচ্ছেঃ
لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাদেরকে তাঁর সাথে থেকে কথা বলার স্বাদ ও সম্মান থেকে এবং কৃপা ও দানের দৃষ্টি থেকে বঞ্চিত রাখবেন এবং পাপ পঙ্কিলতার অপবিত্রতা থেকে তাদের পবিত্র করবেন না। তাদের হিস্যা হবে কেবল আল্লাহ তা'আলার শাস্তি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান