কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
হাদীস নং: ২২১৮
আন্তর্জাতিক নং: ২২১৮
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
কয়েক বৎসর মেয়াদে ফল বিক্রি ও ক্ষতিগ্রস্ত বাগানের ফসল প্রসঙ্গে
২২১৮। হিশাম ইবন আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) কয়েক বৎসর মেয়াদে বাগান বিক্রি করতে নিষেধ করেছেন।
أبواب التجارات
بَاب بَيْعِ الثِّمَارِ سِنِينَ وَالْجَائِحَةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ الأَعْرَجِ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَتِيقٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ بَيْعِ السِّنِينَ .
হাদীসের ব্যাখ্যা:
বাগানের ফসল কয়েক বছরের জন্য বিক্রি করা এজন্যই নিষেধ করা হয়েছে যে, জানা নেই ফল আসবে কি-না। এরপর আল্লাহ না করুন হঠাৎ কোন দুর্যোগের কবলে পড়লে বেচারা অতিশয় ক্ষতিগ্রস্ত হবে এবং সে মূল্য পরিশোধ করতে চাইবে না। এতে মনোমালিন্য ও ঝগড়া হবে যা শত অনিষ্টের মূল। অন্য বর্ণনায় এই নির্দেশ দেওয়া হয়েছে যে, যদি বাগানের ফসল বিক্রি করা হয়ে থাকে এবং ফসলের উপর কোন বিপদ এসে পড়ে তবে বাগানের মালিক ক্ষতির হিসাবে মূল্য কম ও ছাড় দিবে।
এ কথা সুস্পষ্ট যে, এসব নির্দেশের উদ্দেশ্য লেন-দেন কারীদের কল্যাণকামিতা ও তাদেরকে পারস্পরিক বিভেদ ও ঝগড়া থেকে বাঁচানো এবং একে অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, অন্যকে প্রাধান্য প্রদান ও আত্মত্যাগে অভ্যস্ত করা।
এ কথা সুস্পষ্ট যে, এসব নির্দেশের উদ্দেশ্য লেন-দেন কারীদের কল্যাণকামিতা ও তাদেরকে পারস্পরিক বিভেদ ও ঝগড়া থেকে বাঁচানো এবং একে অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, অন্যকে প্রাধান্য প্রদান ও আত্মত্যাগে অভ্যস্ত করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)